Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ৩:৩৭ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বেতাগী » বেতাগীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
২০ November ২০২৪ Wednesday ৩:৩৫:২৬ PM
Print this E-mail this

বেতাগীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম


বেতাগী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বেতাগী উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ক্যাম্পাসে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বখাটে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বজলুর রহমান বেতাগী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে বখাটে যুবক পালিয়ে যায়। এমত অবস্থায় বিদ্যালয়ে সাধারণ ছাত্রীদের মধ্যে আতংক বিরাজ করছে।

স্কুলের সহপাঠীরা জানায়, অনেকদিন যাবত থেকেই ছেলেটি তিশাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তিশা রাজি না হওয়ায় প্রায়ই তাতে উত্ত্যক্ত করত। পরবর্তীতে মেয়েটি পরিবারকে জানালে ছেলেটির পরিবারকে ডেকে স্কুলে সালেসি বৈঠক হয়। সেখানে মেয়েটিকে আর ডিস্টার্ব করবে না মরমে স্টেটমেন্ট দিয়ে ছেলে এবং ছেলেটির পরিবার চলে যায়।

সালিশি বৈঠকের এক সপ্তাহ পর পূর্বের রেশ ধরে আজ স্কুলে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে মেয়েটিকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় ওই যুবক। আজ থেকে আমরা স্কুলে আসতে আতঙ্ক বোধ করছি। এবং প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবি জানাচ্ছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সাথে জড়িত বখাটে উপজেলার বিবিচিনি ইউনিয়নের গাবুয়া গ্রামের হক মিয়া সিকদারের ছেলে হাসান সিকদার (২৩) বখাটে যুবক একটি ধারালো দেশীয় অস্ত্র (রামদা) নিয়ে স্কুলের ক্যাম্পাসে ঢুকে অষ্টম শ্রেণির (রোল নং ০৫) মেধাবী শিক্ষার্থী পুটিয়াখালী এলাকার খোকন সিকদারের মেয়ে তিশাকে (১৪) অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

এতে তার হাতের একটি রগ কেটে যায়। ঘটনার সময় শিক্ষার্থীরা ডাক চিৎকার করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্রুত পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে মূল অভিযুক্ত হাসান সিকদার পালিয়ে যায়।

তারা আরো জানান, ভুক্তভোগী ছাত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য বেতাগী হাসপাতালে পাঠালেও কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করেন।

এবিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আঃ হালিম বলেন, আমি বিষয়টি জেনেছি এবং ঘটনাস্থলে পুলিশ গিয়ে মূল হোতা হাসান সিকদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com