![]() বরিশালে দেশীয় অস্ত্রসহ দুইজন আটক
২১ November ২০২৪ Thursday ২:৪৫:০৭ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশাল নগরীর চাঁদমারী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (২০ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন চাঁদমারি স্টেডিয়াম কলোনির বাসিন্দা খালেক হাওলাদারের ছেলে সাদ্দাম হাওলাদার ওরফে জামাই রাসেল (৩২) ও একই এলাকার হাবিব মিঞার ছেলে রায়হান কাওসার(৩১)। কোতয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, চাঁদমারী এলাকার দুইটি অটোরিক্সার গ্যারেজে অভিযান চালানো হয়। এসময় দুইটি গ্যারেজ থেকে দুইটি ছুরি, একটি ধারালো অস্ত্র, একটি চায়নিজ কুড়াল, দুইটি হাতুড়ি, রেইঞ্জ ও পাইপ উদ্ধার করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

