বরিশাল নগরীর চাঁদমারী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (২০ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন চাঁদমারি স্টেডিয়াম কলোনির বাসিন্দা খালেক হাওলাদারের ছেলে সাদ্দাম হাওলাদার ওরফে জামাই রাসেল (৩২) ও একই এলাকার হাবিব মিঞার ছেলে রায়হান কাওসার(৩১)।
কোতয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, চাঁদমারী এলাকার দুইটি অটোরিক্সার গ্যারেজে অভিযান চালানো হয়। এসময় দুইটি গ্যারেজ থেকে দুইটি ছুরি, একটি ধারালো অস্ত্র, একটি চায়নিজ কুড়াল, দুইটি হাতুড়ি, রেইঞ্জ ও পাইপ উদ্ধার করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা