" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে আশা’র পক্ষ থেকে জেলা প্রশাসনের নিকট কম্বল হস্তান্তর


আমাদেরবরিশাল.কম

২ December ২০২৪ Monday ২:৫৭:১২ PM

পিরোজপুর প্রতিনিধি:

শীত মৌসুমকে সামনে রেখে “আশা” দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে প্রতিবছরের ন্যায় এবারেও শীত বস্ত্র বিতরণের জন্য কর্মসূচী গ্রহণ করেছেন।

এরই ধারাবাহিকতায় গত ০১/১২/২০২৪ইং তারিখ রোজ রবিবার আশা-পিরোজপুর জেলার পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের লক্ষ্যে আশা-পিরোজপুর ডিভিশনাল ম্যানেজার জনাব আব্দুল জলিল ও জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব মোঃ আলাউদ্দীন ৪৪৫ টি কম্বল জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আসরাফুল আলম খান এর নিকট হস্তান্তর করেন।

উক্ত কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপু ডিভিশনের এ্যাকউন্টস মনিটরিং অফিসার আবি আবদুল্লাহ, রাজিব দেবনাথ , আরএম ওআর মোঃ শফিউদ্দিন, আরএম পিরোজপুর সদর মোঃ মতিয়ার রহমান, এমএসএমই ম্যানেজার মোঃ লোকমান হোসেন,এসই মনোজ গোলদার, ব্রাঞ্চ ম্যানেজার শফিকুল ইসলাম, হাসান নোমান, জহির উদ্দীন, সুজিত কুমার এ্যসিসটেন্ট ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, মোঃ ইব্রাহিম মিয়া, সুকেশ বিশ্বাস, জাকির হোসেন প্রমূখ।

শীতার্ত দের মাঝে কম্বল বিতরণে ডিভিশনাল ম্যানেজার মহোদয় আশার সামাজিক কার্যক্রম সম্পর্কে বলেন আশার প্রতিটি জেলা প্রতি বৎসরের ন্যায় এবার ‍ও প্রত্যেক জেলায় জেলা প্রশাসন মহোদয়ের নিকট কম্বল হস্তান্ত করেন। শীতার্ত দের মাঝে কম্বল বিতরণে উদ্যোগকে জেলা প্রশাসক মহোদয় স্বাগত জানান এবং আশা’র এধরনের সামাজিক কার্যক্রমের ভূয়ষী প্রশংসা করেন। পাশাপাশি এ ধরণের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য প্রত্যাশা ব্যক্ত করেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।