পিরোজপুরে আশা’র পক্ষ থেকে জেলা প্রশাসনের নিকট কম্বল হস্তান্তর
পিরোজপুর প্রতিনিধি:
শীত মৌসুমকে সামনে রেখে “আশা” দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে প্রতিবছরের ন্যায় এবারেও শীত বস্ত্র বিতরণের জন্য কর্মসূচী গ্রহণ করেছেন।
এরই ধারাবাহিকতায় গত ০১/১২/২০২৪ইং তারিখ রোজ রবিবার আশা-পিরোজপুর জেলার পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের লক্ষ্যে আশা-পিরোজপুর ডিভিশনাল ম্যানেজার জনাব আব্দুল জলিল ও জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব মোঃ আলাউদ্দীন ৪৪৫ টি কম্বল জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আসরাফুল আলম খান এর নিকট হস্তান্তর করেন।
শীতার্ত দের মাঝে কম্বল বিতরণে ডিভিশনাল ম্যানেজার মহোদয় আশার সামাজিক কার্যক্রম সম্পর্কে বলেন আশার প্রতিটি জেলা প্রতি বৎসরের ন্যায় এবার ও প্রত্যেক জেলায় জেলা প্রশাসন মহোদয়ের নিকট কম্বল হস্তান্ত করেন। শীতার্ত দের মাঝে কম্বল বিতরণে উদ্যোগকে জেলা প্রশাসক মহোদয় স্বাগত জানান এবং আশা’র এধরনের সামাজিক কার্যক্রমের ভূয়ষী প্রশংসা করেন। পাশাপাশি এ ধরণের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য প্রত্যাশা ব্যক্ত করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, মঙ্গলবার মরদেহ নেয়া হবে ভোলায়
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
আচরণ বিধিমালা সংশোধনে ইসির খসড়া: স্থানীয় নির্বাচনেও অংশ নিতে পারছে না আ.লীগ
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ