পটুয়াখালীর কলাপাড়ায় নারীকে একা পেয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ মামলায় ওই নারীর মামাতো ভাই ফোরকান হাওলাদারকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ৯টার দিকে পৌর শহরের বাদুরতলী স্লুইজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ফোরকান পেশায় ইলেকট্রিশিয়ান।
পুলিশ জানায়, ৪৬ বছর বয়সী ভুক্তভোগী ওই নারী সোমবার সকালে বাদী হয়ে মামাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা করেছেন।
ভুক্তভোগীর অভিযোগ, তার বাড়ির দোতলায় বৈদ্যুতিক সংযোগে সমস্যা দেখা দিলে ইলেকট্রিশিয়ান ফোরকানকে খবর দেওয়া হয়। পরে রাত ৯টার দিকে ফোরকান তাদের ঘরে প্রবেশ করে বিদ্যুৎ লাইনের মেরামত কাজ শুরু করেন। ওই সময়ে নারীকে ঘরে একা পেয়ে ফোরকান নারীকে ধর্ষণের চেষ্টা চালান।
এ সময় ভুক্তভোগীর চিৎকারে পাশের গোয়াল ঘরে থাকা তার স্বামী এবং সন্তান দৌড়ে গিয়ে ফোরকানকে হাতেনাতে আটক করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ সোমবার আদালতে পাঠানো হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ