Current Bangladesh Time
Tuesday June ২, ২০২৬ ১:০০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » আগস্টে যাত্রা শুরু বরিশাল শিশু হাসপাতালের‎
১ June ২০২৬ Monday ৯:০৯:০২ PM
Print this E-mail this

আগস্টে যাত্রা শুরু বরিশাল শিশু হাসপাতালের‎


নগর প্রতিনিধি:

আগস্ট মাসে যাত্রা শুরু করতে যাচ্ছে বরিশাল শিশু হাসপাতাল। দীর্ঘ প্রতীক্ষার পর বিশেষায়িত এ হাসপাতাল চালুর প্রস্তুতি এখন শেষ পর্যায়ে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

সোমবার (১ জুন) দুপুরে নির্মাণাধীন বরিশাল শিশু হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। 

এ সময় জিয়াউদ্দিন হায়দার হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান প্রস্তুতির খোঁজখবর নেন। 

জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের ছয়টি বিভাগীয় শহরে ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালু ও পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। বরিশালের হাসপাতালটি আগামী আগস্ট মাসে চালুর পরিকল্পনা রয়েছে।

‎‎তিনি বলেন, শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে শুধু ভবন নির্মাণ নয়; প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও সেবার পরিবেশ নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। হাসপাতাল চালুর পর দক্ষিণাঞ্চলের শিশুদের চিকিৎসাসেবায় নতুন সুযোগ তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

পরিদর্শনকালে তার সঙ্গে বরিশালের জেলা প্রশাসক, সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগীয় পরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

‎‎বহুদিন ধরে বরিশালে একটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবি ছিল অভিভাবক ও সচেতন মহলের। হাসপাতালটি চালু হলে শিশুদের জটিল রোগের চিকিৎসার জন্য ঢাকামুখী চাপ কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, মঙ্গলবার মরদেহ নেয়া হবে ভোলায়
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
আচরণ বিধিমালা সংশোধনে ইসির খসড়া: স্থানীয় নির্বাচনেও অংশ নিতে পারছে না আ.লীগ
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com