Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১১:৩৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে সেনাবাহিনীর গা‌ড়িচাপায় স্কুলছাত্র নিহতের প্রতিবা‌দে মহাসড়ক অব‌রোধ
৪ December ২০২৪ Wednesday ৬:৫৭:৫৩ PM
Print this E-mail this

বরিশালে সেনাবাহিনীর গা‌ড়িচাপায় স্কুলছাত্র নিহতের প্রতিবা‌দে মহাসড়ক অব‌রোধ


নগর প্রতিনিধি:

বরিশাল স্টেডিয়াম থেকে ক্রিকেট প্রাকটিস শেষে ফেরার পথে সেনাবাহিনীর গাড়ির সঙ্গে সাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র মাহমুদুল হাসান অহি (১৩) নিহ‌তের ঘটনায় ঘণ্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়ক অব‌রোধ করেছে নিহতের সহপাঠিরা।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দি‌কে নগরীর আমতলা মোড় সংলগ্ন মহাসড়ক অব‌রোধ ক‌রে তারা। এতে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে চরম জনদুর্ভোগ দেখা দেয়

সহপাঠীরা বলেন, সেনাবাহিনীর গাড়ি চাপায় অহিকে হারিয়েছি। এ ঘটনায় জড়িত চালককে গ্রেফতার করে দ্রুত বিচার করতে হবে। নয়তো পরে আবার কাউকে এমনিভাবে মারা যেতে হবে। অবিলম্বে বিচার জড়িতকে গ্রেফতার না করা হলে ফের আন্দোলনের হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের বান্দ রোডে বিকেল সাড়ে ৪টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অহি বরিশাল ব্যাপ্টিস্ট মিশন স্কুলের ছাত্র সপ্তম শ্রেণির ছাত্র ও অনুর্ধ ১৪ দলের ক্রিকেটার ছিলো। তার বাবা মালয়েশিয়া প্রবাসী মো. হাসান ও মা মাকসুদা আক্তার নগরীর সাগরদী এলাকার চান্দু মার্কেট এলাকার বাসিন্দা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com