![]() বাকেরগঞ্জে দুই জামায়াত কর্মীকে কু*পি*য়ে জ*খ*ম
৬ December ২০২৪ Friday ৪:২৭:১৪ PM
বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি: ![]() বাকেরগঞ্জের নিয়ামতি চামটা কেষ্টনগর গ্রামে দুই জামায়াত কর্মীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় হামলার শিকার দুজনকে বাচাঁতে তাদের স্ত্রী সন্তান এগিয়ে এলে তাদের উপরও হামলা করা হয়। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নিয়ামতি হাই স্কুলের কাছে নিজ বাড়ির সামনে এই হামলার শিকার হন ইউনিয়ন জামায়াতের কর্মী মাদ্রাসা শিক্ষক মোঃ হাসিবুজ্জামান এবং কামরুল ইসলাম। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। তাদের দুজনেরই মাথায় গুরুতর আঘাত রয়েছে। মাথা ৬টি সেলাই দেওয়া হয়েছে। সিটিস্ক্যান রিপোর্ট দেখে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। ৫ আগস্ট পটপরিবর্তনের পর রাতারাতি বিএনপি বনে যাওয়ার চেষ্টা করে। এরপর থেকে এলাকায় দখল , চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হামলা চালায়। মাথায় আঘাত করে তারা কামরুলকে মৃত ভেবে চলে যায়। এ সময় দম্ভ করে বলতে থাকে আমরা এখন বিএনপি করি। জামায়াত টামাত দেখার সময় নেই। আমাদের সামনে যে বাঁধা হয়ে দাড়াবে কাউকে ছাড় দেওয়া হবে না। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

