Current Bangladesh Time
Tuesday May ১৯, ২০২৬ ৯:০১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » বাকেরগঞ্জে দুই জামায়াত কর্মীকে কু*পি*য়ে জ*খ*ম
৬ December ২০২৪ Friday ৪:২৭:১৪ PM
Print this E-mail this

বাকেরগঞ্জে দুই জামায়াত কর্মীকে কু*পি*য়ে জ*খ*ম


বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বাকেরগঞ্জের নিয়ামতি চামটা কেষ্টনগর গ্রামে দুই জামায়াত কর্মীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় হামলার শিকার দুজনকে বাচাঁতে তাদের স্ত্রী সন্তান এগিয়ে এলে তাদের উপরও হামলা করা হয়।

৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নিয়ামতি হাই স্কুলের কাছে নিজ বাড়ির সামনে এই হামলার শিকার হন ইউনিয়ন জামায়াতের কর্মী মাদ্রাসা শিক্ষক মোঃ হাসিবুজ্জামান এবং কামরুল ইসলাম। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

তাদের দুজনেরই মাথায় গুরুতর আঘাত রয়েছে। মাথা ৬টি সেলাই দেওয়া হয়েছে। সিটিস্ক্যান রিপোর্ট  দেখে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
আহতের স্বজনরা জানানা, চামটা কেষ্টনগর এলাকার চিহ্নিত সন্ত্রাসী উজ্জল (২৮) এবং মিজানুর (৩৮) এর নেতৃত্বে এই হামলা হয়। নেপথ্যে থেকে এই হামলার নির্দেশ দেন তাদের বড়ভাই নব্য বিএনপি নেতা বাহাদুর । তারা বিগত দিনে জাতীয় পার্টির সক্রিয় কর্মী ছিল।

৫ আগস্ট পটপরিবর্তনের পর রাতারাতি বিএনপি বনে যাওয়ার চেষ্টা করে। এরপর থেকে এলাকায় দখল , চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হামলা চালায়। মাথায় আঘাত করে তারা কামরুলকে মৃত ভেবে চলে যায়। এ সময় দম্ভ করে বলতে থাকে আমরা এখন বিএনপি করি। জামায়াত টামাত দেখার সময় নেই। আমাদের সামনে যে বাঁধা হয়ে দাড়াবে কাউকে ছাড় দেওয়া হবে না।
এ বিষয়ে অভিযুক্ত বাহাদুর বলেন, আমি বিএনপির যুগ্ম আহবায়ক। আমি হঠাৎ বিএনপি নই। ৩২ বছর যাবত আমি বিএনপি করি।
তাহলে বিগত সরকারের সময়ে বিএনপির বর্জন করা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন কেন? এমন প্রশ্নের জবাবে বাহাদুর বলেন, সেটা আমি অংশ নিতেই পারি। এর ব্যাখ্যা জানতে হলে আমার সাথে সরাসরি দেখা করুন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বগায় ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com