Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১২:২৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » নেশার টাকা না পেয়ে বন্ধুদের নিয়ে ঘরে ভাঙচুর: বরিশালে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
১৯ May ২০২৬ Tuesday ৫:৩২:১৭ PM
Print this E-mail this

নেশার টাকা না পেয়ে বন্ধুদের নিয়ে ঘরে ভাঙচুর: বরিশালে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের মামলা


নগর প্রতিনিধি:

বরিশালে মাদক সেবনের টাকা না পেয়ে নিজ ঘরে ভাঙচুর ও লুটের ঘটনায় নিজের ছেলে এবং তার বন্ধুদের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। এর মধ্যে ওই কিশোর ছেলেসহ তিনজনকে সোমবার (১৮ মে) রাতে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ। তারা সকলে বরিশাল নগরীর নতুন বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মামলার এজাহার থেকে জানা গেছে, বাদীর ছেলে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের একাদশ শ্রেণিতে পড়েন। এবং তার সঙ্গী অপর আসামিরা এলাকায় বখাটে ও মাদকসেবী হিসেবে পরিচিত। বাদীর ছেলে (মামলার প্রধান আসামি) তাদের উসকানিতে মাদক কেনার জন্য বাসা থেকে বিভিন্ন সময় টাকা-পয়সা নিয়ে যায়। গত রোববার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে বাদীর ছেলে ও অন্য আসামিরা লোহার রড, ও লাঠিসোঁটা নিয়ে ঘরে ঢোকেন। এবং বাদী ও তার স্বামীর কাছে অর্থ দাবি করেন। এই অর্থ দিতে রাজি না হওয়ায় আসামিরা ল্যাপটপ, কাঠের আলমারিসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করেন। এসময় বাঁধা দিতে গেলেও আসামিরা বাদী ও তার স্বামীকে মারধর করেন। পরে আলমারিতে থাকা ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও ১২ হাজার টাকা নিয়ে যায়।

ঘটনাস্থল সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম নাসিম হোসেন জানান, এই মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com