Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১২:১৫ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » শ্রমিক সংকটে চোখের সামনে নষ্ট হচ্ছে কৃষকের কষ্টের ফসল
১৯ May ২০২৬ Tuesday ১:১০:৪৮ PM
Print this E-mail this

শ্রমিক সংকটে চোখের সামনে নষ্ট হচ্ছে কৃষকের কষ্টের ফসল


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে শ্রমিক সংকটে পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। ধান পেকে গেলেও শ্রমিক সংকটে ধান কাটতে না পারায় চোখের সামনে জমিতেই নষ্ট হচ্ছে কষ্টের ফসল। জমির ফসল পাকলেও কৃষাণীর অভাবে ধান কাটতে না পারায় লোকসানের আশঙ্কায় দুশ্চিন্তায় কৃষক।

বিস্তীর্ণ মাঠজুড়ে বাতাশে দুলছে কৃষকের স্বপ্নের সোনালী ধান। ইতো মধ্যে মাঠের অধিকাংশ ধান পাকলেও কৃষাণীর অভাবে মাঠ থেকে ধান কেটে ঘরে তুলতে পারছেন না তারা। এ বছর জেলায় ৩৫ হাজার ৯৩ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারণ  করা হয়েছে। আর আবাদ হয়েছে ৩৪ হাজার ৫ হেক্টর জমি। 


পরিবেশ অনুকুল থাকায় এ বছর ধানের ফলনও বেশ ভালো। কিন্তু উৎপাদন ভালো হলেও তার সুফল ঘরে তুলতে পারছেন না কৃষকেরা। কৃষাণীর অভাবে ধান কাটতে না পারায় বর্ষা আর বাতাসে ধান নুয়ে পড়ছে জমিতে। ধান পেকে ঝরে যাওয়ায় ফসল নষ্ট হবার আশঙ্কা দেখা দিয়েছে। কৃষাণী না পেয়ে বাধ্য হয়ে নিজেরাই ধান কাটতে শুরু করেছেন। কৃষকের অভিযোগ যদিও কৃষাণী পাওয়া যায় তাদেরকে দিতে হচ্ছে বারতি মজুরি।


পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠী এলাকার কৃষক ফজলু হাওলাদার বলেন, ‘এ বছর ৫ বিঘা জমিতে লাল তীর ময়না ও হীরা টু জাতের ধান চাষ করেছি। এ বছর ফলনও ভালো হয়েছে। কিন্তু শ্রমিক সংকটে এখন ধান কাটতে পারছি না। অধিকাংশ ধানই পেকে গিয়েছে। শ্রমিক পাওয়া যাচ্ছে না আবার যাদেরকে পাওয়া যাচ্ছে তারা ৭০০ টাকার বদলা ৯০০-১০০০ টাকা চাচ্ছে। এবং তাদের দুই বেলা খাবার  দেওয়া লাগে। সবমিলিয়ে এক হাজার টাকার ওপরে বদলা খরচ পড়ে যায়। কিন্তু ধান বিক্রি করতে গেলে ধানের মণ ৭০০ থেকে ৮০০ টাকার বেশি পাওয়া যায় না। আবার এক বিঘা জমিতে ধান চাষ করতে খরচ হয় ১৮ থেকে ২০ টাকা। তাই ধান চাষ দিন দিন লোকসানে পরিণত হচ্ছে। সরকারিভাবে তদারকি করা না হলে দিন দিন এই এলাকায় ধান চাষ বন্ধ করে দিবে কৃষক।’

কৃষি বিভাগের উপ-পরিচালক সৌমিত্র সরকার বলছেন, ইতোমধ্যে ৫৫ভাগ ধান কর্তন করা হয়েছে। আর সমস্যা সমাধানে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পাশাপাশি যান্ত্রিক ব্যবস্থাপনায় ধান কাটতে কৃষকদের উৎসাহ যোগাচ্ছেন তারা।  


এ বছর জেলায় ২ লাখ ৫০ হাজার ৩০ মেট্রিক টন রোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com