Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » হযরত শাহ আলী বাগদাদী (রহঃ) এর মাজারে দুস্কৃতকারীদের হামলার প্রতিবাদে ছারছীনার পীর ছাহেবের নিন্দা, ক্ষোভ ও অপরাধীদের বিচার দাবী
১৯ May ২০২৬ Tuesday ৫:৪৯:৩২ PM
হযরত শাহ আলী বাগদাদী (রহঃ) এর মাজারে দুস্কৃতকারীদের হামলার প্রতিবাদে ছারছীনার পীর ছাহেবের নিন্দা, ক্ষোভ ও অপরাধীদের বিচার দাবী
সংবাদ বিজ্ঞপ্তি:
সম্প্রতি গত ১৪ মে রাতে একদল দুস্কৃতিকারী রাজধানী ঢাকার মীরপুরস্থ হযরত শাহ আলী বাগদাদী (রহঃ) এর মাজার শরীফে হামলা ও ভাংচুর চালায়। বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) এতে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তিনি দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।
হযরত পীর ছাহেব কেবলা বলেন- এক সময় সমগ্র ভারতবর্ষের লোক পৌত্তলিক ও অমুসলিম ছিল। ভারতীয় উপমহাদেশে মুসলমান শাসনের পোষকতায় সুদূর আরব, ইরাক, ইরান, সিরিয়া ও ফিলিস্তিন হতে এদেশে অসংখ্য ওলী আউলিয়ার আগমন ঘটে। যাদের পরশ ছোঁয়ায় এদেশের অধিকাংশ নির্যাতিত বর্ণ বৈষম্যের শিকার জনগোষ্ঠী ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে দুনিয়া ও আখেরাতের শান্তি ও কল্যাণ লাভে ধন্য হয়। বর্তমান বাংলাদেশের এমন কোন জনপদ নেই যেখানে কোন না কোন ওলীর মাজার নেই। এসব মাজারে শায়িত অনেকের ইতিহাস ও কারনামা বই পুস্তকে লিখিত এবং বংশ পরম্পরায় লোকমুখে পরিচালিত আছে। এখন কোন স্বার্থন্বেষী মহল কোন মাজারকে ঘিরে শিরক, বিদআত ও কুসংস্কার মূলক কার্যকলাপ করলে বা করতে প্রশ্রয় দিলে সেজন্য মাজারের মালিক দায়ী নন, যে মাজার ভেঙ্গে ফেলতে হবে। বরং এখানে যেন অনাচার না হতে পারে এজন্য ওয়াকফ স্টেট এবং স্থানীয় প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। কবর জিয়ারত একটি সুন্নাতী আমল। বিশেষ করে আউলিয়ায় কেরামদের মাজার জিয়ারত করে মুসলমানগণ প্রকৃত কল্যাণ লাভ করতে পারে। তাই মাজারগুলোতে শরীয়ত সমর্থিত পন্থায় জিয়ারতের ব্যবস্থা করতে হবে। ঢালাওভাবে মাজার পূজার অপবাদ দিয়ে মাজার জিয়ারত এবং আউলিয়ায়ে কেরামের রুহানি ফয়েজ ও তাওয়াজ্জুহ গ্রহণকে করা যাবে না।
হযরত পীর ছাহেব কেবলা ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত বিখ্যাত ওলী হযরত শাহ্ আলী বাগদাদী (রহঃ) এর মাজার শরীফে এহেন ন্যাক্কার জনক হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচার করার পরামর্শ দেন। যাতে ভবিষ্যতে যেন কোনো দুবৃত্ত এহেন অপকর্ম করতে সাহসী না হয়। পাশাপাশি তিনি মাজারগুলোতে ইসলামী পরিবেশ নিশ্চিত করার জোর তাকীদ দেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বগায় ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ