Current Bangladesh Time
Saturday August ২২, ২০২৬ ৯:৩১ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » শিক্ষিত ও যোগ্য নেতৃত্বের প্রত্যাশা: হাজিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাদল মাতুব্বর
২২ August ২০২৬ Saturday ৮:১২:০৭ PM
Print this E-mail this

শিক্ষিত ও যোগ্য নেতৃত্বের প্রত্যাশা: হাজিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাদল মাতুব্বর


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৫নং নীলগঞ্জ ইউনিয়ন পরিষদকে বিভাজন করে ১৩নং হাজীপুর ইউনিয়ন নামে একটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে।

নতুন এ ইউনিয়নটি গঠনের সাথে সাথেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: নাজমুল আলম বাদল মাতুব্বর (বি.এ. অনার্স ও মাস্টার্স)।

তিনি ১৩ নং হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর সেবা করার প্রত্যয়ে গণসংযোগ ও প্রচারণায় অংশ নিচ্ছেন। তাঁর সততা, শিক্ষাগত যোগ্যতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে এলাকার সর্বস্তরের জনগণ তাঁকে সমর্থন জানাচ্ছেন।

বাদল মাতুব্বর উচ্চশিক্ষিত হওয়ায় তিনি এলাকার উন্নয়নে আধুনিক ও সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে আছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন। হাজিপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়তে তিনি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করেছেন।

বাদল মাতুব্বরের মেজ ভাই ৫ নং নীলগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান শহীদ মাতুব্বর। তিনি প্রায় ২১ বছর ওই ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ছিলেন।

এলাকার সাধারণ মানুষ মনে করেন, মো: নাজমুল আলম বাদল মাতুব্বরের মতো একজন তরুণ, সৎ ও শিক্ষিত প্রার্থীর জয় হাজিপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। তিনি নির্বাচিত হলে ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা খাতের প্রসার এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করবেন বলে আশাবাদী এলাকাসী।

উল্লেখ্য, পটুয়াখালীর কলাপাড়ায় ৫ নং নীলগঞ্জ ইউনিয়নকে ভেঙে নতুন এই প্রশাসনিক ইউনিট তৈরি করা হয়। নতুন এই ইউনিয়নের সরকারি প্রজ্ঞাপন জারি করার পর এটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। স্থানীয় উন্নয়নের গতি ত্বরান্বিত করতে এবং সেবাপ্রাপ্তি সহজ করতে এটি ৫ নং নীলগঞ্জ থেকে আলাদা করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com