![]() শিক্ষিত ও যোগ্য নেতৃত্বের প্রত্যাশা: হাজিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাদল মাতুব্বর
২২ August ২০২৬ Saturday ৮:১২:০৭ PM
![]() কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৫নং নীলগঞ্জ ইউনিয়ন পরিষদকে বিভাজন করে ১৩নং হাজীপুর ইউনিয়ন নামে একটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। নতুন এ ইউনিয়নটি গঠনের সাথে সাথেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: নাজমুল আলম বাদল মাতুব্বর (বি.এ. অনার্স ও মাস্টার্স)। তিনি ১৩ নং হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর সেবা করার প্রত্যয়ে গণসংযোগ ও প্রচারণায় অংশ নিচ্ছেন। তাঁর সততা, শিক্ষাগত যোগ্যতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে এলাকার সর্বস্তরের জনগণ তাঁকে সমর্থন জানাচ্ছেন। বাদল মাতুব্বর উচ্চশিক্ষিত হওয়ায় তিনি এলাকার উন্নয়নে আধুনিক ও সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে আছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন। হাজিপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়তে তিনি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করেছেন। বাদল মাতুব্বরের মেজ ভাই ৫ নং নীলগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান শহীদ মাতুব্বর। তিনি প্রায় ২১ বছর ওই ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ছিলেন। এলাকার সাধারণ মানুষ মনে করেন, মো: নাজমুল আলম বাদল মাতুব্বরের মতো একজন তরুণ, সৎ ও শিক্ষিত প্রার্থীর জয় হাজিপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। তিনি নির্বাচিত হলে ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা খাতের প্রসার এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করবেন বলে আশাবাদী এলাকাসী। উল্লেখ্য, পটুয়াখালীর কলাপাড়ায় ৫ নং নীলগঞ্জ ইউনিয়নকে ভেঙে নতুন এই প্রশাসনিক ইউনিট তৈরি করা হয়। নতুন এই ইউনিয়নের সরকারি প্রজ্ঞাপন জারি করার পর এটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। স্থানীয় উন্নয়নের গতি ত্বরান্বিত করতে এবং সেবাপ্রাপ্তি সহজ করতে এটি ৫ নং নীলগঞ্জ থেকে আলাদা করা হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

