Current Bangladesh Time
Sunday August ২৩, ২০২৬ ৩:২৪ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার
২২ August ২০২৬ Saturday ১২:৪৬:২২ PM
Print this E-mail this

কলাপাড়ায় শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

Screenshot

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সেকান্দার চৌকিদার (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় গতকাল সকালে ওই শিশুর বাবা বাদী হয়ে মহিপুর থানায় একটি যৌন নির্যাতনের মামলা করেন। 

মামলা সূত্রে জানা যায়, সেকান্দার নানা অজুহাতে প্রায়ই ভুক্তভোগী শিশুর বাড়িতে যাওয়া-আসা করতেন। ১৪ আগস্ট রাত সাড়ে আটটার দিকে সেকান্দার ওই শিশুর বাড়িতে গিয়ে খাবারের প্রলোভন দেখিয়ে তাকে তাঁদের খালপাড়ে নিয়ে যান। সেখানে নিয়ে ওই শিশুকে যৌন নির্যাতন করেন তিনি। এ সময় শিশুটির চিৎকারে সেকান্দার দৌড়ে পালিয়ে যান।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ বলেন, অনন্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com