Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে বিচারপ্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতা ও নাগরিক সমাজের ভূমিকা নিয়ে মতবিনিময়
২২ August ২০২৬ Saturday ৭:৪৮:৪৭ PM
কাউখালীতে বিচারপ্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতা ও নাগরিক সমাজের ভূমিকা নিয়ে মতবিনিময়
কাউখালী (পিরোজপুর)প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে নাগরিক সমাজের ভূমিকা ও করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে নাগরিক উদ্যোগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি ভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতাভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের আওতায় সভার আয়োজন করা হয়।
আরজেএমএফ কাউখালী সদর ইউনিয়নের সভাপতি এম শহীদুল আলম বাদলের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন এরিয়া কো-অর্ডিনেটর সুপ্রিয় দত্ত।
সভায় বক্তব্য দেন উপজেলা নাগরিক উদ্যোগের প্রোগ্রাম অফিসার মো. মহসিন মিয়া, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রবিউল হাসান রবিন, সাংবাদিক তারিকুল ইসলাম পান্নু, ব্র্যাক কমিউনিটি প্যারালিগ্যাল মিঠুন দত্ত, গ্রীন ফোর্সের সভাপতি এনামুল হক ও শিক্ষক মেহেদী হাসান নয়ন।
এ সময় কাউখালী মহিলা পরিষদের প্রতিনিধি আরজেএমএফের সদস্যসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জেন্ডার ন্যায্যতা প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী