![]() কাউখালীতে বিচারপ্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতা ও নাগরিক সমাজের ভূমিকা নিয়ে মতবিনিময়
২২ August ২০২৬ Saturday ৭:৪৮:৪৭ PM
![]() কাউখালী (পিরোজপুর)প্রতিনিধি পিরোজপুরের কাউখালীতে মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে নাগরিক সমাজের ভূমিকা ও করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আরজেএমএফ কাউখালী সদর ইউনিয়নের সভাপতি এম শহীদুল আলম বাদলের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন এরিয়া কো-অর্ডিনেটর সুপ্রিয় দত্ত। সভায় বক্তব্য দেন উপজেলা নাগরিক উদ্যোগের প্রোগ্রাম অফিসার মো. মহসিন মিয়া, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রবিউল হাসান রবিন, সাংবাদিক তারিকুল ইসলাম পান্নু, ব্র্যাক কমিউনিটি প্যারালিগ্যাল মিঠুন দত্ত, গ্রীন ফোর্সের সভাপতি এনামুল হক ও শিক্ষক মেহেদী হাসান নয়ন। এ সময় কাউখালী মহিলা পরিষদের প্রতিনিধি আরজেএমএফের সদস্যসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জেন্ডার ন্যায্যতা প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

