![]() হযরত শাহ আলী বাগদাদী (রহঃ) এর মাজারে দুস্কৃতকারীদের হামলার প্রতিবাদে ছারছীনার পীর ছাহেবের নিন্দা, ক্ষোভ ও অপরাধীদের বিচার দাবী
১৯ May ২০২৬ Tuesday ৫:৪৯:৩২ PM
সংবাদ বিজ্ঞপ্তি: ![]() সম্প্রতি গত ১৪ মে রাতে একদল দুস্কৃতিকারী রাজধানী ঢাকার মীরপুরস্থ হযরত শাহ আলী বাগদাদী (রহঃ) এর মাজার শরীফে হামলা ও ভাংচুর চালায়। বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) এতে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তিনি দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। হযরত পীর ছাহেব কেবলা ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত বিখ্যাত ওলী হযরত শাহ্ আলী বাগদাদী (রহঃ) এর মাজার শরীফে এহেন ন্যাক্কার জনক হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচার করার পরামর্শ দেন। যাতে ভবিষ্যতে যেন কোনো দুবৃত্ত এহেন অপকর্ম করতে সাহসী না হয়। পাশাপাশি তিনি মাজারগুলোতে ইসলামী পরিবেশ নিশ্চিত করার জোর তাকীদ দেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

