Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১২:৫৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে বিআইডব্লিউটিএ দপ্তরে নৌ প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান
১৯ May ২০২৬ Tuesday ৪:৪৯:২৫ PM
Print this E-mail this

বরিশালে বিআইডব্লিউটিএ দপ্তরে নৌ প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান


নগর প্রতিনিধি:

কোনো ধরনের ঘোষণা ছাড়াই বরিশালে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে আকস্মিক পরিদর্শনে যান নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। তবে দপ্তরে গিয়ে কর্মকর্তা পর্যায়ের কাউকেই পাননি তিনি। সেখানে ছিলেন কেবল কয়েকজন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী। বিষয়টি দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের তালিকাও লিখে নেন তিনি। একইসঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

মঙ্গলবার (১৯ মে) সকালে বরিশালে অবস্থিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দপ্তরগুলোতে আকস্মিকভাবে উপস্থিত হন প্রতিমন্ত্রী। 

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করেন এবং উপস্থিতির বিষয়টি নোট করেন। এ সময় কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাকে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, আপনারা যা দেখলেন, আমিও তাই দেখলাম। এ ধরনের অভিযান চলবে।

তিনি আরও ইঙ্গিত দেন, সরকারি দপ্তরে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে। পরে পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী স্পিডবোটে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উদ্দেশ্যে রওনা দেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com