![]() আগৈলঝাড়ায় সেনাবাহিনীর অভিযানে ড্রোন ও মাদকসহ দুই ব্যবসায়ী আটক
৬ December ২০২৪ Friday ৮:১১:৪১ PM
আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের আগৈলঝাড়ায় সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ড্রোন, মাদক, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অভিযানটি শুক্রবার ভোরে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাইপাস ব্রিজ সংলগ্ন এলাকায় পরিচালিত হয়। সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে উজিরপুর উপজেলার সাতলা গ্রামের নিত্যানন্দ রায় ও দিলীপ পান্ডেকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ড্রোন, মাদক, মাদকের কাজে ব্যবহৃত মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বরিশালটাইমসকে জানান, অভিযানের পর এসআই মিল্টন মন্ডল বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে আসামীদের বরিশাল আদালতে পাঠানো হয় এবং সেখান থেকে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

