Current Bangladesh Time
Wednesday May ২০, ২০২৬ ৪:০১ AM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়ায় সেনাবাহিনীর অভিযানে ড্রোন ও মাদকসহ দুই ব্যবসায়ী আটক
৬ December ২০২৪ Friday ৮:১১:৪১ PM
Print this E-mail this

আগৈলঝাড়ায় সেনাবাহিনীর অভিযানে ড্রোন ও মাদকসহ দুই ব্যবসায়ী আটক


আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ড্রোন, মাদক, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অভিযানটি শুক্রবার ভোরে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাইপাস ব্রিজ সংলগ্ন এলাকায় পরিচালিত হয়। সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানে উজিরপুর উপজেলার সাতলা গ্রামের নিত্যানন্দ রায় ও দিলীপ পান্ডেকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ড্রোন, মাদক, মাদকের কাজে ব্যবহৃত মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বরিশালটাইমসকে জানান, অভিযানের পর এসআই মিল্টন মন্ডল বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে আসামীদের বরিশাল আদালতে পাঠানো হয় এবং সেখান থেকে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বগায় ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com