Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১:১৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » মঠবাড়িয়া » মেহেন্দীগঞ্জে লোহার সেতু ভেঙে খালে, ভোগান্তি
১৯ May ২০২৬ Tuesday ৯:৪০:২২ PM
Print this E-mail this

মেহেন্দীগঞ্জে লোহার সেতু ভেঙে খালে, ভোগান্তি


মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মেহেন্দীগঞ্জে পাঁচ দিন ধরে ভেঙে পড়া একটি লোহার সেতু খালে পড়ে আছে। এখন পর্যন্ত ভাঙা সেতুটি খাল থেকে সরিয়ে নেওয়া হয়নি। এই অবস্থায় খালে ট্রলার বা বড় নৌকা চলাচল বন্ধ রয়েছে। ঝুঁকি নিয়ে লোকজন ডিঙি নৌকায় খাল পারাপার করছেন। এই অবস্থায় দুই গ্রামের সহস্রাধিক মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।

গত শুক্রবার (১৫ মে) উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের পশ্চিমেরচর খালের একমাত্র সেতুটি ভেঙে পড়ে। এতে দড়িচর খাজুরিয়া ও খাজুরিয়া গ্রামের লোকজন বিপাকে পড়েছেন।

দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. বাচ্চু দেওয়ান বলেন, সেতুটি ভেঙে পড়ায় গ্রামবাসী বিপদে পড়ে যায়। পরে এলাকার সাধারণ মানুষের সহায়তায় ৯ হাজার টাকা সংগ্রহ করে একটি ছোট নৌকার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে শিশু, নারী ও পুরুষ সবাই ঝুঁকি নিয়ে সেই নৌকায় খাল পার হচ্ছে। সেতুটি দ্রুত পুনর্নির্মাণ করা না হলে বর্ষা মৌসুমে ভোগান্তি আরও বাড়বে।

ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাররফ হোসেন আকন বলেন, সেতুটি অপসারণ করে নতুন ঢালাই সেতু নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদে আবেদন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মো. রিয়াজুর রহমান বলেন, ভাঙা সেতুটি দ্রুত অপসারণের জন্য চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগির নতুন সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com