Home » বরিশাল » হিজলা » “স্থানীয় নির্বাচনে অংশ না নিলে রাজনীতি শেষ, এটা ভাবার সুযোগ নেই” – প্রতিমন্ত্রী রাজিব আহসান
১৯ May ২০২৬ Tuesday ১০:০৪:০৯ PM
“স্থানীয় নির্বাচনে অংশ না নিলে রাজনীতি শেষ, এটা ভাবার সুযোগ নেই” – প্রতিমন্ত্রী রাজিব আহসান
হিজলা (বরিশাল) প্রতিনিধিঃ
স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিলে রাজনীতি শেষ এটা ভাবার সুযোগ নেই ।দল যাকে সমর্থন দিবে সবাইকে দলের জন্য এক হয়ে কাজ করতে হবে । সততা ও যোগ্যতা নিয়ে মানুষের কাছে যেতে হবে মানুষকে খুশি করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনে একটি অদৃশ্য শক্তি কাজ করছে সেই অদৃশ্য শক্তির বিপক্ষে সবাইকে সোচ্চার থাকতে হবে । হিজলা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাথে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন নৌ পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান ।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের সাথে আঁতাত করে কোন লাভ নেই। তারা নিজেরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য পাঁয়তারা চালাচ্ছে । মানুষের কাছে যেতে হবে মানুষের জন্য কাজ করতে হবে । মানুষের ক্ষতি হয় সে ধরনের কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে । এছাড়াও তিনি হিজলা উপজেলার ছয়টি ইউনিয়নের নেতাকর্মীদের থেকে বিভিন্ন চাহিদা ও সমস্যার কথা শোনেন এবং যৌক্তিক সমাধানের আশ্বাস প্রদান করেন । স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য দলের নেতৃবৃন্দকে বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করেন।
এসময় বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও উপজেলার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ১৯ মে,মঙ্গলবার সকালে হিজলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মাসিক আইন-শৃঙ্খলা সভায় যোগদান করেন তিনি ।এ সময় তিনি এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, জনগণের প্রত্যাশা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার, সহকারী কমিশনার ভূমি অভ্র জ্যোতি বড়াল, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বগায় ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ