![]() ঝালকাঠিতে অটোরিকশা চাপায় শিশু নিহত
১৫ December ২০২৪ Sunday ২:৫৯:৫১ PM
রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি: ![]() ঝালকাঠির রাজাপুরে রাস্তা পারাপারের সময় অটোরিকশা চাপায় ১১ বছর বয়সী শিশু সোলায়মান হোসেন নিহত হয়েছে। আজ রোববার দুপুরে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের গালুয়া কৃষি ব্যাংকের সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত সোলায়মান উপজেলার মঠবাড়ি ইউনিয়নের চর ইন্দপাশা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সে বাঘড়ি বাজার জামে মসজিদ সংলগ্ন হাফিজি মাদরাসার ছাত্র। এ বিষয়ে রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, মাদরাসা ছুটির পর শিশুটি তার ভগ্নিপতির সঙ্গে ঘুরতে যাবে বলে গালুয়া বাজারের রাস্তা পার হতে দৌড় দেয়। এ সময় একটি অটোরিকশা চাপা দেয় তাকে। পরে ওই অটোরিকশাতেই উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

