ঝালকাঠির রাজাপুরে রাস্তা পারাপারের সময় অটোরিকশা চাপায় ১১ বছর বয়সী শিশু সোলায়মান হোসেন নিহত হয়েছে।
আজ রোববার দুপুরে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের গালুয়া কৃষি ব্যাংকের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত সোলায়মান উপজেলার মঠবাড়ি ইউনিয়নের চর ইন্দপাশা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সে বাঘড়ি বাজার জামে মসজিদ সংলগ্ন হাফিজি মাদরাসার ছাত্র।
এ বিষয়ে রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, মাদরাসা ছুটির পর শিশুটি তার ভগ্নিপতির সঙ্গে ঘুরতে যাবে বলে গালুয়া বাজারের রাস্তা পার হতে দৌড় দেয়। এ সময় একটি অটোরিকশা চাপা দেয় তাকে। পরে ওই অটোরিকশাতেই উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী