Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ৩:১৬ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ
২৬ June ২০২৬ Friday ১:২১:২৮ AM
Print this E-mail this

উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ


উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :


বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্রামে এক কৃষকের পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাসহ অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব জয়শ্রী গ্রামের মৃত ওসমান সরদারের ছেলে কৃষক মো. লিয়াকত সরদার দীর্ঘদিন ধরে তার পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তিনি খবর পান যে, তার দাবি করা জমিতে একদল লোক ঘর নির্মাণের কাজ শুরু করেছে। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, তার মালিকানাধীন দাবি করা জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের মাধ্যমে দখলের চেষ্টা চলছে।

পরিস্থিতি বেগতিক দেখে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশের উপস্থিতি শেষে অভিযুক্তরা পুনরায় নির্মাণকাজ শুরু করেন বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী কৃষক মো. লিয়াকত সরদার বলেন,
“আমি আমার পৈতৃক সম্পত্তির বৈধ মালিক। একটি প্রভাবশালী মহল সংঘবদ্ধভাবে আমার জমি দখলের চেষ্টা করছে। পুলিশ এসে কাজ বন্ধ করে দিলেও তারা পুনরায় নির্মাণকাজ শুরু করেছে। আমি প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচার চাই।”

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— পূর্ব জয়শ্রী গ্রামের মৌজালী ফকিরের ছেলে কাঞ্চন ফকির, বিএনপি নেতা মোহাম্মদ ফারুক মোল্লা, নজরুল ইসলাম হাওলাদার, মোতালেব মহরি ও লিমন খানসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জন।

তবে অভিযোগ অস্বীকার করে কাঞ্চন ফকির বলেন,
“জমিটির কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে নেই। আমি প্রকৃত মালিকের কাছ থেকে জমি ক্রয় করেছি। এটি আগে সরকারি জমি ছিল এবং আমি সেখানে আমার বসতভিটার জন্য ঘর নির্মাণ করছি।”

এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন,
“৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নির্মাণকাজ বন্ধ করে দেয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com