![]() উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ
২৬ June ২০২৬ Friday ১:২১:২৮ AM
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : ![]()
অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব জয়শ্রী গ্রামের মৃত ওসমান সরদারের ছেলে কৃষক মো. লিয়াকত সরদার দীর্ঘদিন ধরে তার পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তিনি খবর পান যে, তার দাবি করা জমিতে একদল লোক ঘর নির্মাণের কাজ শুরু করেছে। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, তার মালিকানাধীন দাবি করা জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের মাধ্যমে দখলের চেষ্টা চলছে। পরিস্থিতি বেগতিক দেখে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশের উপস্থিতি শেষে অভিযুক্তরা পুনরায় নির্মাণকাজ শুরু করেন বলে অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী কৃষক মো. লিয়াকত সরদার বলেন, অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— পূর্ব জয়শ্রী গ্রামের মৌজালী ফকিরের ছেলে কাঞ্চন ফকির, বিএনপি নেতা মোহাম্মদ ফারুক মোল্লা, নজরুল ইসলাম হাওলাদার, মোতালেব মহরি ও লিমন খানসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জন। তবে অভিযোগ অস্বীকার করে কাঞ্চন ফকির বলেন, এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, এদিকে জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

