" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠির কাঠালিয়ায় বজলুর রহমান মেমোরিয়াল বৃত্তি প্রদান অনুষ্ঠান


আমাদেরবরিশাল.কম

২১ December ২০২৪ Saturday ১:৪৪:৪৭ PM

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়ায় বে সরকারি ব্যবস্থাপনায় ১৬ তম বজলুর রহমান হক্কোননূর মেমোরিয়াল বৃত্তি বাছাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় শৌলজালিয়া মাধ্যািমক বিদ্যালয় এ বাছাই পরিক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৩৭ টি মাধ্যমিক ও ১৩৭ টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪৬ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। যুক্তরাষ্ট্র প্রবাসী জিএম কাওসার রোমানের পৃষ্ঠপোষকতায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে ১ম থেকে দশম শ্রেনী পর্যন্ত প্রতি শ্রেনিতে ১৫ জন করে মোট ১৫০ জনকে বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা প্রত্যেকে ৩ হাজার টাকা করে আর্থিক সুাবিধা পাবেন।
পরিক্ষায় বৃত্তি প্রদান কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, সহ সভাপতি সাংবাদিক মাসউদুল আলম ও সাধারন সম্পাদক মোঃ মঞ্জিল মোর্শেদৃ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।