Home » ঝালকাঠি » রাজাপুর » ঝালকাঠির কাঠালিয়ায় বজলুর রহমান মেমোরিয়াল বৃত্তি প্রদান অনুষ্ঠান
২১ December ২০২৪ Saturday ১:৪৪:৪৭ PM
ঝালকাঠির কাঠালিয়ায় বজলুর রহমান মেমোরিয়াল বৃত্তি প্রদান অনুষ্ঠান
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বে সরকারি ব্যবস্থাপনায় ১৬ তম বজলুর রহমান হক্কোননূর মেমোরিয়াল বৃত্তি বাছাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় শৌলজালিয়া মাধ্যািমক বিদ্যালয় এ বাছাই পরিক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৩৭ টি মাধ্যমিক ও ১৩৭ টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪৬ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। যুক্তরাষ্ট্র প্রবাসী জিএম কাওসার রোমানের পৃষ্ঠপোষকতায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে ১ম থেকে দশম শ্রেনী পর্যন্ত প্রতি শ্রেনিতে ১৫ জন করে মোট ১৫০ জনকে বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা প্রত্যেকে ৩ হাজার টাকা করে আর্থিক সুাবিধা পাবেন। পরিক্ষায় বৃত্তি প্রদান কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, সহ সভাপতি সাংবাদিক মাসউদুল আলম ও সাধারন সম্পাদক মোঃ মঞ্জিল মোর্শেদৃ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী