" />
AmaderBarisal.com Logo

নাজিরপুরে ঘর পোড়ানো মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

২৮ December ২০২৪ Saturday ৩:২৫:৩০ PM

নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

পি‌রোজপু‌রের না‌জিরপু‌র উপজেলায় মো. শহিদুল আলম হাওলাদার নামে এক যুবলীগ নেতা গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে, শুক্রবার (২৭ ডিসেম্বর) আনুমানিক রাত ২টার দিকে উপ‌জেলার ৩নম্বর দেউলবারী দোবরা ইউনিয়নের উত্তর পাকুরিয়া গ্রামের নিজ বাসভবন থেকে তা‌কে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মো. শহিদুল আলম হাওলাদার (৫২) দেউলবাড়ি দোবড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও একই ইউনিয়ন যুবলী‌গের সাধারণ সম্পাদক।

না‌জিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফ‌রিদ ভূঁইয়া বরিশালটাইমসকে জানান, আসামি শহীদুল আলম হাওলাদারের বিরুদ্ধে না‌জিরপুর থানায় ২০১৪ সালের ঘর পোড়া মামলা এবং বিস্ফোরক আইনে মামলা রয়েছে। সেসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর শনিবার আসামিকে আদালতে পাঠানো হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।