নাজিরপুরে ঘর পোড়ানো মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মো. শহিদুল আলম হাওলাদার নামে এক যুবলীগ নেতা গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়।
এর আগে, শুক্রবার (২৭ ডিসেম্বর) আনুমানিক রাত ২টার দিকে উপজেলার ৩নম্বর দেউলবারী দোবরা ইউনিয়নের উত্তর পাকুরিয়া গ্রামের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মো. শহিদুল আলম হাওলাদার (৫২) দেউলবাড়ি দোবড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও একই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া বরিশালটাইমসকে জানান, আসামি শহীদুল আলম হাওলাদারের বিরুদ্ধে নাজিরপুর থানায় ২০১৪ সালের ঘর পোড়া মামলা এবং বিস্ফোরক আইনে মামলা রয়েছে। সেসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর শনিবার আসামিকে আদালতে পাঠানো হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩