![]() ভান্ডারিয়ায় মেয়ের পরকীয়া প্রেম লুকাতে জামাইয়ের পরিবারের উপর হামলা, আহত ৩
৬ January ২০২৫ Monday ১:৫০:০৯ PM
ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরের ভান্ডারিয়া মেয়ের পরকীয়া প্রেম লুকাতে জামাইয়ের পরিবারের উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। গত শুক্রবার বিকাল ৪ টায় মেয়ের অনৈতিক কার্যক্রমের বিষয়ে নিয়ে সালিশ মীমাংসার সময় হামলা চালানো হয়। আহতরা হল মোঃ মহারাজ মৃধা , বোনের ছেলে মিজানুর রহমান, স্ত্রী কুলসুম বেগম। আহত মহারাজ বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত সূত্রে জানা যায়, মহারাজের বড় ছেলে আলামিনের সাথে কয়েক বছর পূর্বে রহিম মিয়ার মেয়ে মোর্শেদা কে বিবাহ করে। বিয়ের পর থেকেই মোর্শেদা একাধিক পুরুষের সাথে অনৈতিক সম্পর্ক করে আসছিল। ঘটনাটি জানাজানি হলে শুক্রবার দিন উভয়ের পরিবারে মধ্যে সালিশ মীমাংসার চলাকালীন মেয়ের বাবা রহিম, মামা নান্টু হাওলাদার, লাবু, মনির সহ অজ্ঞাত ১০/১২ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে ১ জনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করে। এ নিয়ে সেনাবাহিনীর, পুলিশের সুদৃষ্টি ও সহায়তা কামনা করেন ভুক্তভোগী পরিবার। এ নিয়ে ভান্ডারিয়া থানার ডিউটিরত পুলিশ কর্মকর্তা জানান, এ বিষয় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মামলাও দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা জানান। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

