Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১১:২৪ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভান্ডারিয়ায় মেয়ের পরকীয়া প্রেম লুকাতে জামাইয়ের পরিবারের উপর হামলা, আহত ৩
৬ January ২০২৫ Monday ১:৫০:০৯ PM
Print this E-mail this

ভান্ডারিয়ায় মেয়ের পরকীয়া প্রেম লুকাতে জামাইয়ের পরিবারের উপর হামলা, আহত ৩


ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়া মেয়ের পরকীয়া প্রেম লুকাতে জামাইয়ের পরিবারের উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে।

গত শুক্রবার বিকাল ৪ টায় মেয়ের অনৈতিক কার্যক্রমের বিষয়ে নিয়ে সালিশ মীমাংসার সময় হামলা চালানো হয়। আহতরা হল মোঃ মহারাজ মৃধা , বোনের ছেলে মিজানুর রহমান, স্ত্রী কুলসুম বেগম। আহত মহারাজ বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত সূত্রে জানা যায়, মহারাজের বড় ছেলে আলামিনের সাথে কয়েক বছর পূর্বে রহিম মিয়ার মেয়ে মোর্শেদা কে বিবাহ করে। বিয়ের পর থেকেই মোর্শেদা একাধিক পুরুষের সাথে অনৈতিক সম্পর্ক করে আসছিল। ঘটনাটি জানাজানি হলে শুক্রবার দিন উভয়ের পরিবারে মধ্যে সালিশ মীমাংসার চলাকালীন মেয়ের বাবা রহিম, মামা নান্টু হাওলাদার, লাবু, মনির সহ অজ্ঞাত ১০/১২ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে ১ জনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করে। এ নিয়ে সেনাবাহিনীর, পুলিশের সুদৃষ্টি ও সহায়তা কামনা করেন ভুক্তভোগী পরিবার।

এ নিয়ে ভান্ডারিয়া থানার ডিউটিরত পুলিশ কর্মকর্তা জানান, এ বিষয় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় মামলাও দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com