Current Bangladesh Time
Sunday September ১৩, ২০২৬ ১:৫১ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » বিডিআর সদস্যদের কারণেই সেনা অফিসাররা প্রাণ হারান: সেনাপ্রধান
২৫ February ২০২৫ Tuesday ৪:১৬:০৮ PM
Print this E-mail this

বিডিআর সদস্যদের কারণেই সেনা অফিসাররা প্রাণ হারান: সেনাপ্রধান


আমাদের বরিশাল ডেস্ক:

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমাদের যে চৌকস সেনা অফিসাররা প্রাণ হারান, তারা তদানীন্তন বিডিআর সদস্যদের কারণেই প্রাণ হারান।  

তিনি বলেন, আজ এসব বিষয় নিয়ে আমরা ভিন্নমত পোষণ করছি কেউ কেউ। পাশাপাশি বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করারও চেষ্টা করা হচ্ছে। সেটি আমাদের জন্য মঙ্গলজনক হবে না। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মহাখালীর রাওয়া ক্লাবে ‘২০০৯ সালে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকান্ডে শাহাদাত বরণকারী শহীদ অফিসারদের স্মরণে’ আয়োজিত বিশেষ অনুষ্ঠান তিনি এ কথা জানান।  

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেনাপ্রধান বলেন, এখানে যদি কোনো ইফ অথবা বাট আনেন, তাহলে ১৬ বছরের যে বিচারিক কার্যক্রম তা ব্যাহত হবে। বিষয়টি আমাদের পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন, এই বিচারিক কার্যক্রম বাধাগ্রস্ত করবেন না। যে বিডিআর সদস্যরা শাস্তি পেয়েছেন তারা শাস্তি পাওয়ার যোগ্য।  

তিনি বলেন, এখানে কোনো রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন কি না, বাইরের কোনো শক্তি যুক্ত ছিল কি না, সেটার জন্য কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন ঘটনার মূল বিষয় বের করবে এবং আপনাদের জানাবে। 

সেনাপ্রধান বলেন, আমরা যেন নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি। আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকি। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে বা কোন ব্যত্যয় থাকে তাহলে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। এর জন্য ডানে-বামে দৌড়িয়ে কোনো লাভ হবে না। নিজের ক্ষতি ছাড়া কোনো লাভই হবে না। আমি বিষয়টি বারবার করে নিশ্চিত করছি।  

তিনি বলেন, বিডিআর সদস্যদের কেউ কেউ দাবি করছেন, তারা এত বছর অযাচিতভাবে শাস্তি পেয়েছেন। এর জন্য আমি একটি বোর্ড করে দিয়েছি। একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বোর্ডের সদস্য। প্রথম পর্বে ৫১ জন সদস্যের বিষয়ে আমার কাছে রিকমেন্ডেশন নিয়ে এসেছিলেন। আর তার এই রিকমেন্ডেশনের অধিকাংশই আমি নিয়েছি।  

ওয়াকার-উজ-জামান বলেন, পাশাপাশি নেভি ও এয়ারফোর্সও তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমার মেইন পয়েন্ট হলো, যদি কেউ অপরাধ করে থাকে, তার বিন্দুমাত্র ছাড় হবে না। এই কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি ইটস ইজ এ ডিসিপ্লিনড ফোর্স। তাই ডিসিপ্লিন মেনে থাকতে দিন।  

তিনি বলেন, আজ দেশের এই ক্রান্তিলগ্নে সব বাহিনী বিপর্যস্ত হয়ে পড়েছে। শুধুমাত্র সেনাবাহিনী টিকে আছে, নৌবাহিনী টিকে আছে এবং বিমান বাহিনী টিকে আছে। শুধুমাত্র ডিসিপ্লিনের কারণে। আমরা সবসময় ন্যায়-নীতিতে প্রতিষ্ঠিত থাকব।  


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ
অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
মনে হয় আমি সবার টার্গেট, সুবিচার চাই : ট্রাইব্যুনালকে জিয়াউল
সয়াবিন তেলের দাম বাড়ল
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com