![]() বাউফলে একটি হাটের ইজারা মূল্য ৫ কোটি টাকা!
২৮ February ২০২৫ Friday ৮:১৬:২২ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() পটুয়াখালীর বাউফল উপজেলার বানিজ্যিক বন্দর কালাইয়া হাটের এক বছরের (২০২৫ সালের ১৪ এপ্রিল থেকে ২০২৬ সালের ১৩ এপ্রিল পর্যন্ত) ইজারা মূল্য ৩ কোটি ৮১লক্ষ টাকা। যা ভ্যাট ১৫ শতাংশ ও কর ১০ শতাংশসহ মোট সরকারের কোষাগারে জমা হবে ৪ কোটি ৭৬ লক্ষ ৩৭ হাজার টাকা। সর্বোচ্চ দরদাতা হিসাবে ইজারাদার নির্বাচিত হয়েছেন ইকবাল আহম্মেদ মিয়া। তার বাবা আব্দুল হালিম মিয়া ছিলেন কালাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। ইকবাল মিয়া একজন সাবেক সরকারি কর্মকর্তা ও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গত বছর (২০২৪ সালের ১৪ এপ্রিল থেকে ২০২৫ সালের ১৩ এপ্রিল পর্যন্ত) এই হাটের ইজারা মূল্য ছিল ১ কোটি ৭২ লাখ। ইজারাদার ছিলেন কালাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান এস এম ফয়সাল আহম্মেদ (মনির হোসেন মোল্লা)। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

