Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৫:৪১ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে একটি হাটের ইজারা মূল্য ৫ কোটি টাকা!
২৮ February ২০২৫ Friday ৮:১৬:২২ PM
Print this E-mail this

বাউফলে একটি হাটের ইজারা মূল্য ৫ কোটি টাকা!


নিজস্ব প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার বানিজ্যিক বন্দর কালাইয়া হাটের এক বছরের (২০২৫ সালের ১৪ এপ্রিল থেকে ২০২৬ সালের ১৩ এপ্রিল পর্যন্ত) ইজারা মূল্য ৩ কোটি ৮১লক্ষ টাকা। যা ভ্যাট ১৫ শতাংশ ও কর ১০ শতাংশসহ মোট সরকারের কোষাগারে জমা হবে ৪ কোটি ৭৬ লক্ষ ৩৭ হাজার টাকা। সর্বোচ্চ দরদাতা হিসাবে ইজারাদার নির্বাচিত হয়েছেন ইকবাল আহম্মেদ মিয়া। তার বাবা আব্দুল হালিম মিয়া ছিলেন কালাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। ইকবাল মিয়া একজন সাবেক সরকারি কর্মকর্তা ও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গত বছর (২০২৪ সালের ১৪ এপ্রিল থেকে ২০২৫ সালের ১৩ এপ্রিল পর্যন্ত) এই হাটের ইজারা মূল্য ছিল ১ কোটি ৭২ লাখ। ইজারাদার ছিলেন কালাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান এস এম ফয়সাল আহম্মেদ (মনির হোসেন মোল্লা)।
মোট পাঁচ ব্যক্তি হাটের ইজারার দরপত্রে অংশ নেয়। তারা সবাই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। এ ছাড়াও একই দিন উপজেলার আরো ৩৪টি হাটের ইজারা নিয়োগ দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বছরের ৫ আগষ্ট ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই হাটকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছিল। একপর্যায়ে পূর্বের ইজারাদারের কাছ থেকে কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম আহম্মেদ তুহিন কিনে নিয়ে খাজনা তোলেন। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে যিনি ইজাদার নির্বাচিত হয়েছেন তিনি বিএনপি নেতা জসিম আহম্মেদের বড় ভাই।
বৃহস্পতিবারও হাটের ইজারাকে কেন্দ্র করে বিএনপির তিন পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উপজেলা পরিষদ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
কালাইয়া বন্দর মার্সেন্টপট্রি ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম বলেন, দক্ষিনাঞ্চলের বৃহত কালাইয়া হাটের ইতিহাসে এটাই সর্বচ্চ দর। যারা ইজারা নিয়েছেন তারা এলাকায় দানশীল পরিবার হিসাবে সবাই চিনে। আমরা আশা করবো যাতে নতুন ইজারাদার সরকারী তালিকার বাইরে কোন খাজনা না তোলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com