![]() বরিশালে তরুণীর আত্মহত্যা আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর পাবেল মুন্সি
৬ March ২০২৫ Thursday ৫:২০:০৯ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশাল নগরীর আমিরকুটির এলাকায় সুরাইয়া আক্তার মুক্তা আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে ১৫ নম্বর ওয়ার্ড আমিরকুটির লিটু মিয়ার ভাড়া বাসা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বলেন, নগরীর আমিরকুটিরে মুক্তা নামের এক তরুণী আত্মহত্যা করেছে এমন সংবাদ পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। মুক্তা আমিরকুটির এলাকার কামাল হাওলাদারের মেয়ে। এদিকে সুরাইয়া আক্তার মুক্তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আলোচনায় আসে বরিশালের আঞ্চলিক ভাষায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুনশি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

