Current Bangladesh Time
Friday July ১০, ২০২৬ ৭:৩১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে তরুণীর আত্মহত্যা আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর পাবেল মুন্সি
৬ March ২০২৫ Thursday ৫:২০:০৯ PM
Print this E-mail this

বরিশালে তরুণীর আত্মহত্যা আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর পাবেল মুন্সি


নগর প্রতিনিধি:

বরিশাল নগরীর আমিরকুটির এলাকায় সুরাইয়া আক্তার মুক্তা আত্মহত্যা করেছে।

মঙ্গলবার দুপুরে ১৫ নম্বর ওয়ার্ড আমিরকুটির লিটু মিয়ার ভাড়া বাসা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বলেন, নগরীর আমিরকুটিরে মুক্তা নামের এক তরুণী আত্মহত্যা করেছে এমন সংবাদ পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। মুক্তা আমিরকুটির এলাকার কামাল হাওলাদারের মেয়ে। এদিকে সুরাইয়া আক্তার মুক্তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আলোচনায় আসে বরিশালের আঞ্চলিক ভাষায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুনশি।
কারণ মুক্তা আত্মহত্যার আগে সর্বশেষ তার ফেসবুকে পাভেল মুনশিকে নিয়ে প্রোপাইল পিকচার দেয়। এছাড়া আবেগঘন কথা লিখে ফেসবুকে পোস্ট করে। তাছাড়া কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুনশির সঙ্গে ঘনিষ্ঠতা ছিল বলেও জানান স্থানীয়রা।
আমিরকুটিরের বাসিন্দা নাসির বলেন,। আত্মহননকারী মুক্তা
বিবাহিত ছিলেন। লোকমুখে শোনা যায়, কনটেন্ট ক্রিয়েটর
পাভেল মুনশির সঙ্গে মুক্তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে স্বামীর সঙ্গে
বিরোধ হয় মুক্তার। ওই ঘটনা থেকেই আত্মহত্যা করতে পারেন মুক্তা। এ বিষয়ে কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুনশি বলেন, মুক্তার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। তবে মুক্তা আমার সঙ্গে বিভিন্ন কনটেন্টে শুটিং করেছে। তাছাড়া কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয়েও কিছু জানেন না তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
বরিশাল স্কাউটের অনিয়ম নতুন করে খতিয়ে দেখা হবে: শিক্ষা বোর্ড চেয়ারম্যান
বরিশালে মারজুকের মামলা বাণিজ্যে হয়রান মানুষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com