Current Bangladesh Time
Wednesday July ৮, ২০২৬ ১:৫৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » কারাগারে ভোটার হলেন মৃত্যুদণ্ডের আসামি
৯ March ২০২৫ Sunday ৩:৪৩:১৯ PM
Print this E-mail this

কারাগারে ভোটার হলেন মৃত্যুদণ্ডের আসামি


নগর প্রতিনিধি:

কেন্দ্রীয় কারাগারে কারান্তরীণ মৃত্যুদণ্ডে দণ্ডিত এক আসামি ভোটার হয়েছেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ভোটার হওয়ার কার্যক্রম শেষ হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। 

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

আসামির নাম মো. মিরাজ খলিফা। তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানি গ্রামের মৃত আবু তাহের খলিফার ছেলে। ভোটার তালিকায় নিজের নাম আবুল খায়ের মো. মিরাজ হিসেবে লিপিবদ্ধ করেছেন তিনি। 

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, দ্রুত বিচার আইনের একটি মামলার মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামির জাতীয় পরিচয়পত্র করেনি। তাই সে আবেদন করেছে। এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা করা হয়েছে। তার ছবি ধারণ করা হয়েছে। 

এ বিষয়ে বরিশাল জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী বলেন, কারাগারে থেকে কোনো আসামি ভোটার হতে চাইলে তিনি যে কারাগারে রয়েছেন, সংশ্লিষ্ট এলাকার নির্বাচন অফিস তাকে ভোটার বানানোর কার্যক্রমটি পরিচালনা করবে। সেই অনুযায়ী তার ছবি ধারণ করা হয়েছে। এখনও তাকে ভোটার বলা যাবে না। সব কার্যক্রম শেষে সে ভোটার হবে। 

আসামি মিরাজ ফকির তার আবেদনে উল্লেখ করেছেন, এখন পর্যন্ত ভোটার আইডি কার্ডের জন্য জন্ম নিবন্ধন করতে পারেননি। পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভোটার আইডি কার্ড জরুরি। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
১৩ জুলাই বরিশালে আসছেন তারেক রহমান, গৌরনদীতে সেনা ক্যাম্প পরিদর্শন ও সাংগঠনিক সভা
দক্ষিণাঞ্চলে বেহাল ১১ শতাধিক কমিউনিটি ক্লিনিক, কোনোটাতে বাস করে সাপ
বরিশালে ব্যবসায়ীকে”অন্ডকোষ চেপে ধরে” চেকে সই আদায়: নেপথ্যে শেয়ার পরিচালকদের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব
হাজারো অভিযানের পরও থামছে না মাদক কারবার!
বরিশালের সেই “অন্ডকোষ চেপে চেক সইয়ের” ঘটনায় সামনে এলো নতুন তথ্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com