![]() বানারীপাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কেরামত আলী ফকিরের ইন্তেকাল
১১ March ২০২৫ Tuesday ৪:১৩:৩০ PM
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ ![]() বরিশালের বানারীপাড়া বন্দর বাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কেরামত আলী ফকির (৮৫) সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টায় পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। (ইন্না……রাজিউন)। মরহুম আলহাজ্ব মো. কেরামত আলী ফকির বানারীপাড়া পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রিয়াজ ফকির ও উপজেলা যুবদলের সদস্য সচিব মিজান ফকিরের পিতা। মৃত্যুকালে তিনি চার ছেলে ও চার মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টায় বানারীপাড়া ফায়ার সার্ভিস চত্বরে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি,যুবদল ও স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

