Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কেরামত আলী ফকিরের ইন্তেকাল
১১ March ২০২৫ Tuesday ৪:১৩:৩০ PM
বানারীপাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কেরামত আলী ফকিরের ইন্তেকাল
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়া বন্দর বাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কেরামত আলী ফকির (৮৫) সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টায় পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। (ইন্না……রাজিউন)। মরহুম আলহাজ্ব মো. কেরামত আলী ফকির বানারীপাড়া পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রিয়াজ ফকির ও উপজেলা যুবদলের সদস্য সচিব মিজান ফকিরের পিতা। মৃত্যুকালে তিনি চার ছেলে ও চার মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টায় বানারীপাড়া ফায়ার সার্ভিস চত্বরে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি,যুবদল ও স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু