Current Bangladesh Time
Wednesday September ১৬, ২০২৬ ৯:০৪ PM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে দুদকে অভিযোগ
১৬ September ২০২৬ Wednesday ৭:১৫:৩৭ PM
Print this E-mail this

উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে দুদকে অভিযোগ


উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়ের দুর্নীতি, অনিয়ম, কাজের তদারকিতে গাফিলতিসহ নানা অপকর্মের তদন্ত ও বিচারের দাবিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দিয়েছেন উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের বাসিন্দা আব্দুর রব হাওলাদারের পুত্র মো. মাছুম হাওলাদার।

তিনি তার লিখিত অভিযোগে বলেন, সুব্রত রায় উজিরপুরে চাকরিকালীন সময়ে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন। ব্রিজ নির্মাণ, সড়ক মেরামতসহ বিভিন্ন কাজে ঠিকাদারের সঙ্গে তাল মিলিয়ে সরকারের অর্থের অপচয়সহ বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। যা তদন্ত করলেই প্রমাণ মিলবে।

১৩ অক্টোবর রোববার ঢাকার সেগুনবাগিচা কার্যালয়ে দুদক চেয়ারম্যান বরাবর লিখিত আবেদনটি করা হয়েছে।

আবেদনকারী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দাপটের সঙ্গে চাকরি করা সুব্রত রায় তার তদারকিতে থাকা বিভিন্ন সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণে ব্যাপক অনিয়মকে অর্থের বিনিময়ে সহায়তা করে। বর্তমান সরকারের আমলেও তিনি উজিরপুরে একইভাবে চাকরি করছেন। তার কারণে রাষ্ট্রের অর্থের অপচয় বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা দুর্নীতির শামিল। তাই তার সকল কর্মকাণ্ড তদন্ত করা দরকার। ধামুরার বেশ কয়েকটি ব্রিজের পুরাতন মালামাল নিয়েও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

এদিকে, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও তিনি উজিরপুরে বহাল তবিয়তে চাকরি করার কারণে তার তদারকিতে থাকা বিভিন্ন কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

অভিযুক্ত সুব্রত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু
বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com