Current Bangladesh Time
Wednesday September ১৬, ২০২৬ ৯:০৪ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » ইয়াবা উদ্ধারের ঘটনায় দুইজন গ্রেপ্তার; প্রতিবাদে মির্জাগঞ্জে এলাকাবাসীর মানববন্ধন
১৬ September ২০২৬ Wednesday ৭:০৮:৫০ PM
Print this E-mail this

ইয়াবা উদ্ধারের ঘটনায় দুইজন গ্রেপ্তার; প্রতিবাদে মির্জাগঞ্জে এলাকাবাসীর মানববন্ধন


মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের কপালভেড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকার দুই শতাধিক মানুষ অংশ নেন। এ সময় গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান তারা।

এর আগে ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে কপালভেড়া আবাসনের দক্ষিণ পাশে বশির খানের মাছের ঘেরে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের কথা জানায় পুলিশ। এ ঘটনায় বশির খান (৪২) ও নেছার খান (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, ঘেরের টিনশেড ঘরের দক্ষিণ-পূর্ব কোণে মাছের খাবারের বস্তার নিচ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় মাদক সেবনে ব্যবহৃত দুটি গ্যাসলাইট, প্লাস্টিকের বোতলের মুখ, দুটি টাকার নোট ও ফয়েল পেপারের টুকরাও জব্দ করা হয়।

তবে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করে মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, গ্রেপ্তার দুই ব্যক্তি মাদকসেবী নন এবং পুলিশ তাদের বিরুদ্ধে ভিত্তিহীনভাবে ইয়াবার মামলা দিয়েছে। তাদের দাবি, পুলিশ নিজেরাই ইয়াবা নিয়ে এসে তা উদ্ধারের নাটক সাজিয়েছে। এমনকি গ্রেপ্তার ব্যক্তিরা সিগারেটও সেবন করেন না বলে দাবি করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশ জনগণের বন্ধু। কিন্তু নিরপরাধ মানুষকে এভাবে হয়রানি ও মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হলে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থার সংকট তৈরি হবে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং গ্রেপ্তার ব্যক্তিদের দ্রুত মুক্তির দাবি জানান।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু
বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com