Current Bangladesh Time
Wednesday September ১৬, ২০২৬ ৯:৪৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » রাঙ্গাবালী ভূমি উপ সহকারী কর্মকর্তা সোবহান সাময়িক বরখাস্ত
১৬ September ২০২৬ Wednesday ৮:৪৪:৪৪ PM
Print this E-mail this

রাঙ্গাবালী ভূমি উপ সহকারী কর্মকর্তা সোবহান সাময়িক বরখাস্ত


রাঙ্গাবালী ((পটুয়াখালী) প্রতিনিধি:

রাঙ্গাবালীঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিসে নামজারির জন্য সরকারি ফির বাইরে ঘুষ দাবির অভিযোগে সংশ্লিষ্ট ভূমি উপসহকারী কর্মকর্তা সোবাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিধি অনুযায়ী ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং লিখিত জবাবও নেওয়া হয়েছে। জবাব সন্তোষজনক হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে না। আর জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম নেওয়া হবে।

এর আগে ওই কর্মকর্তার বিরুদ্ধে নামজারির জন্য সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ করেন মহিউদ্দিন খন্দকার। তার দাবি, ছয়টি দলিলের নামজারির জন্য গেলে প্রথমে তার কাছে ৭০ হাজার টাকা দাবি করা হয়। পরে দর-কষাকষির মাধ্যমে চারটি নামজারির জন্য ২০ হাজার টাকায় সমঝোতা হয়।

অভিযোগকারী জানান, সমঝোতা অনুযায়ী তিনি প্রথমে ১০ হাজার টাকা দেন। বাকি ১০ হাজার টাকা কাজ শেষ হলে দেওয়ার কথা ছিল। তবে দীর্ঘদিন অপেক্ষার পরও চারটি নামজারির মধ্যে মাত্র একটি সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি।

অভিযোগের পক্ষে থাকা ভিডিওতে টাকা লেনদেন ও টাকা গোনার দৃশ্য দেখা যায় বলে জানা গেছে। সরকারি হিসাবে একটি নামজারির নির্ধারিত ফি ১ হাজার ১৭০ টাকা।

তবে অভিযোগ অস্বীকার করে ভূমি উপসহকারী কর্মকর্তা সোবাহান দাবি করেছিলেন, মহিউদ্দিন খন্দকার তার কাছে আসেননি এবং সংশ্লিষ্ট কাগজপত্রও তার কাছে জমা দেওয়া হয়নি।

অভিযোগের বিষয়ে প্রশাসনিক ও বিভাগীয় প্রক্রিয়া শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু
বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com