![]() বরিশালের চন্দ্রমোহনে ২ ভাইকে মারধর, ছিনতাই
২১ March ২০২৫ Friday ১:১৬:০১ AM
নিজস্ব প্রতিনিধি: ![]() বরিশালের বন্দর থানাধীন সাহেবের হাট এলাকার ২ নং ওয়ার্ড চন্দ্র মোহন এ দুই ভাইকে মধ্যযুগীয় কায়দায় কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত ও ছিনতাই এর ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। এ সময় সাথে থাকা নগদ ১০ হাজার ৮ শত টাকা ছিনতাই করে নিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতরা হল ওই গ্রামের বাসিন্দা মৃত শাহজাহান হাওলাদার এর ছেলে জাহিদুল হাওলাদার(৩০) ও কামাল হাওলাদার(৩৭)। বর্তমানে তারা মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সূত্রে জানা যায়, জাহিদুল ও কালাম দীর্ঘদিন যাবত ইট ভাটায় কাজ করে। ঘটনার দিন তারা গাড়িতে করে কিছু মালামাল বেলতলা উচ্চ গ্রামে নিয়ে যাওয়ার সময় রাস্তায় একটি গাড়িকে সাইট দিতে বলে। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে ছিনতাই এর উদ্দেশ্যে মুন্না ঢালি, মুন ঢালি, কবির সহ অজ্ঞাত ৫/৭ জন সন্ত্রাসীরা এ হামলা করে। এ সময় ছিনতাই করে ও বেধড়ক পিছিয়ে রক্তাক্ত জখম করে। তারা এলাকায় চাঁদাবাজি ছিনতাই সহ নানান ধরনের দীর্ঘদিন যাবত অপকর্ম করে আসছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য শেবাচিমে সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

