বরিশালের বন্দর থানাধীন সাহেবের হাট এলাকার ২ নং ওয়ার্ড চন্দ্র মোহন এ দুই ভাইকে মধ্যযুগীয় কায়দায় কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত ও ছিনতাই এর ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। এ সময় সাথে থাকা নগদ ১০ হাজার ৮ শত টাকা ছিনতাই করে নিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতরা হল ওই গ্রামের বাসিন্দা মৃত শাহজাহান হাওলাদার এর ছেলে জাহিদুল হাওলাদার(৩০) ও কামাল হাওলাদার(৩৭)। বর্তমানে তারা মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, জাহিদুল ও কালাম দীর্ঘদিন যাবত ইট ভাটায় কাজ করে। ঘটনার দিন তারা গাড়িতে করে কিছু মালামাল বেলতলা উচ্চ গ্রামে নিয়ে যাওয়ার সময় রাস্তায় একটি গাড়িকে সাইট দিতে বলে। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে ছিনতাই এর উদ্দেশ্যে মুন্না ঢালি, মুন ঢালি, কবির সহ অজ্ঞাত ৫/৭ জন সন্ত্রাসীরা এ হামলা করে। এ সময় ছিনতাই করে ও বেধড়ক পিছিয়ে রক্তাক্ত জখম করে। তারা এলাকায় চাঁদাবাজি ছিনতাই সহ নানান ধরনের দীর্ঘদিন যাবত অপকর্ম করে আসছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য শেবাচিমে ভর্তি করে। মারধর করেও ক্ষ্যান্ত হয়নি বিভিন্ন মাধ্যমে হুমকি ও মিথ্যা মামলা দেয়ার পাঁয়তারা চালাচ্ছে। প্রশাসন ও সরকার প্রধানের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি করেছে ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
বরিশাল স্কাউটের অনিয়ম নতুন করে খতিয়ে দেখা হবে: শিক্ষা বোর্ড চেয়ারম্যান