![]() কাউখালীতে ভেজাল নারিকেল তেলের কারখানা জব্দ
২১ March ২০২৫ Friday ২:৪৩:৩১ PM
কাউখালী ((পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরের কাউখালিতে বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন ব্রান্ডের নারিকেল তেল , সরিষার তেল, গাওয়া ঘি, ডিটারজেন্ট পাউডার, আচারসহ বিভিন্ন পণ্য তৈরি ও বাজারজাত করার অভিযোগে আসপদ্দী একটি বাড়ি থেকে একটি অবৈধ তেলের কারখানা জব্দ করা হয়েছে। এলাকাবাসী জানান, স্থানীয় আব্দুস সালামের বাসায় তার জামাই শামীম আকন নামে এক ব্যক্তি দীর্ঘ দিন ধরে এ ধরণের অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। অভিযানের খবর শুনে বাসার সকলে পালিয়ে যায়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবাশীষ রায় উপস্থিত ছিলেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

