পিরোজপুরের কাউখালিতে বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন ব্রান্ডের নারিকেল তেল , সরিষার তেল, গাওয়া ঘি, ডিটারজেন্ট পাউডার, আচারসহ বিভিন্ন পণ্য তৈরি ও বাজারজাত করার অভিযোগে আসপদ্দী একটি বাড়ি থেকে একটি অবৈধ তেলের কারখানা জব্দ করা হয়েছে।
এলাকাবাসী জানান, স্থানীয় আব্দুস সালামের বাসায় তার জামাই শামীম আকন নামে এক ব্যক্তি দীর্ঘ দিন ধরে এ ধরণের অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। অভিযানের খবর শুনে বাসার সকলে পালিয়ে যায়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর গোপন সংবাদে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বজল মোল্লা অভিযান পরিচালনা করেন।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবাশীষ রায় উপস্থিত ছিলেন। অভিযানে জব্দকৃত প্রায় ২ লাখ টাকার ভেজাল নারিকেল তেল, কেমিকেল, ঘি তৈরির সরঞ্জাম এবং বিভিন্ন নামে কোম্পানির লেভেল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)