Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ২:১৫ PM
Barisal News
Latest News
Home » ক্যাম্পাস » বরিশাল » বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি করা: ববি উপাচার্য মামুন অর রশিদ
১৭ June ২০২৬ Wednesday ১২:৩৪:২৩ PM
Print this E-mail this

বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি করা: ববি উপাচার্য মামুন অর রশিদ


ক্যাম্পাস প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘রিসার্চ মেথডোলজি’ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ কর্মশালার আয়োজন করা হয়।

জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ শিক্ষার্থীদের গবেষণামুখী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি করা, জ্ঞান চর্চা করা এবং সেই জ্ঞানকে সমাজের কল্যাণে প্রয়োগ করা। আমরা যত গবেষক হতে চাই বা গবেষণায় আমাদের যত আগ্রহ থাকুক না কেন, গবেষণার সঠিক পদ্ধতি, গবেষণার নৈতিকতা, বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা এবং তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের দক্ষতা আমাদের অর্জন করতে হবে।বর্তমান এমন একটা সময়ে আমরা প্রবেশ করেছি যেখানে তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহ ও অভূতপূর্ব উন্নতি সাধন হয়েছে। সেখানে গবেষণার ক্ষেত্র এবং পদ্ধতি প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে।

তিনি আরও বলেন, আমি আশা করছি, আজ সারাদিনের কর্মশালায় যারা অংশগ্রহণ করবে এবং যে জ্ঞান ও দক্ষতা অর্জন করবে, তার মাধ্যমে তাদের ভবিষ্যৎ জীবন গবেষণার দিকে ধাবিত হবে ও গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি হবে।

উপাচার্য বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমি একটি কথা বলতে চাই, গবেষণার মান উন্নয়ন, গবেষণায় দক্ষতা বৃদ্ধি, গবেষকদের দক্ষতা বৃদ্ধি এবং গবেষণার একটি সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য আমরা বদ্ধপরিকর।একইসঙ্গে আমরা গবেষণার এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করব, যেখানে আমাদের উদ্ভাবন, সৃজনশীলতা এবং উৎকর্ষতা গুরুত্ব পাবে।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের প্রফেসর ড. এস এম মোস্তফা আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. মো. মুহসিন উদ্দিন এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স অ্যান্ড সোশিওলজি বিভাগের প্রফেসর ড. বদিউজ্জামান। তারা গবেষণা পদ্ধতি, গবেষণা প্রস্তাবনা প্রণয়ন, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, গবেষণাপত্র লেখার কৌশল ও প্রকাশনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক মোহসিনা হোসাইনের সভাপতিত্বে কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের শতাধিক থিসিস শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়াও কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com